ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে গরুর মাংসের কোরমা যেভাবে রান্না করবেন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

কোরবানির ঈদে বাড়িতে বাড়িতে চলে মাংস রান্নার ধুম। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন গরুর মাংসের কোরমা।

Shamol Bangla Ads

উপকরণ:
২ চা চামচ জিরা গুঁড়া
২ টেবিল চামচ ধনিয়া
৪ টি শুকনা মরিচ
১/২ চা চামচ হলুদের গুঁড়া
২ টেবিল চামচ গরম মসলার গুঁড়া
১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
২ টেবিল চামচতেল
২ টেবিল চামচ রসুন কুচি
২ টেবিল চামচ আদা
২ টি মাঝারি টমেটো কুচি
২ টেবিল চামচ কুড়ানো নারকেল
১/৪ কাপ কাজু বাদাম ( ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে )
২ টেবিল চামচ ঘি/তেল
১ কেজি গরুর মাংস
২ টি মাঝারি পেঁয়াজ মিহি পেঁয়াজ কুচি
৩-৪ কাপ পানি
১ কাপ দই
লবণ ( স্বাদমতো )
১/২ কাপ ধনিয়া পাতা কুচি

প্রস্তুত প্রণালি:
প্রথমে গরুর মাংস মাঝারি আকারে কেটে ধুয়ে নিন। একটি কড়াইয়ে তেল/ ঘি দিয়ে তারমধ্যে মাংসগুলো ঢেলে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নাড়াচাড়া দিন।

Shamol Bangla Ads

৮-১০ মিনিট পর সোনালি হয়ে এলে চুলার আচঁ বন্ধ করে প্লেটে তুলতে পারেন অথবা আপনার পছন্দমতো ২/৩ টেবিল চামচ তেল/ঘি দিয়ে আর একটু বেশি সোনালি করতে পারেন।

এবার একটি প্যানে অল্প আঁচে জিরা,ধনিয়া ও শুকনা মরিচ নড়াচড়া করতে থাকুন এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এরপর আদা, রসুন কুচি, টমেটো কুচি, কাজু বাদাম, হলুদের গুঁড়া, গরম মসলার গুঁড়া, নারকেল কুচি, ভেজে রাখা জিরা,ধনিয়ার মসলা ও ১ টেবিল চামচ তেল ও ২-৩ টেবিল চামট পানি ঢেলে ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন।

এরপর মাংসভাজা কড়াইয়ের ভেতর তেল ও পেয়াজ কুচি ঢেলে সোনালি রঙ করে ভেজে নিন। এর ভেতর লাল মরিচের গুঁড়া ও ব্লেন্ড করা মিশ্রণটি ৩-৫ মিনিট কালচে না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর ভেজে রাখা মাংসের সাথে ৪ কাপ পানি ঢেলে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন।

রান্নার মাঝে দই ও লবণ ঢেলে হালকা আঁচে রান্না করতে থাকুন। আপনি একটু বেশি ঝোল রাখতে চাইলে ৩-৪ কাপ পানি দিয়ে রান্না করতে পারেন।

মাংস নরম ও ঝোল ঘন হয়ে এলে এবং ঘ্রাণ বের হলে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কোরমা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!