ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মে রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসলাম খান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ইসরাত পুতুল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা শিল্পকলা ও শিশু একাডেমির সাংস্কৃতিক কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা পাঠ করেন। পরে প্রধান অতিথি কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বই পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Need Ads
error: কপি হবে না!