ads

বুধবার , ২১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাসযাত্রীর স্কুলব্যাগ থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২১, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বাসযাত্রীর দুটি স্কুলব্যাগ থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই ঘটনায় মাদক ব্যবসায়ী মো. রহিম উদ্দিন (৩০) ও মো. জাফর আলী (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

২১ মে বুধবার সকালে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম উদ্দিন উপজেলার হলদিগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই জুনাইতুল ইসলাম জিতু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালান। এসময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানা নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!