ads

বুধবার , ২১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ দেওয়া হচ্ছে আগামী ৩১ মের টিকিট। এবার যাত্রীরা অগ্রিম টিকিট কেবল অনলাইনেই কাটতে পারছেন। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। ২১ মে বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

Shamol Bangla Ads

এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার সময় অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা যাত্রীদের বেশি। এই অঞ্চলে চলাচল করা বেশির ভাগ ট্রেনের টিকিট সকাল সাড়ে ৮টার মধ্যে শেষ হয়ে গেছে। তবে উত্তর অঞ্চলের কিছু ট্রেনের টিকিট এখনো আছে।

Shamol Bangla Ads

কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৩১ মে থেকে ট্রেনের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হবে। ৩১ মের টিকিট আজ দেওয়া হচ্ছে অনলাইনে। আমরা ধারণা করছি, আগামী ৪ এবং ৫ জুনের অগ্রিম টিকিটের চাহিদা যাত্রীদের সবচেয়ে বেশি থাকবে। তবে ট্রেনের আসনসংখ্যা সীমিত, ফলে সবাই টিকিট পাবেন না সেটাও বাস্তবতা।

রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এ ছাড়া এবার ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে সারাদেশে। এসব ট্রেনের মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৩ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের টিকিট, ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!