রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : প্রহসনের একতরফা নির্বাচন বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারকৃত ১৮ দলের সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বুধবার রামগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নূরপ্লাজা প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ মোঃ মাহবুবুর রহমান বাহার, পৌর বিএনপি সভাপতি রফিক উল্যাহ পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডঃ তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ টিপু সুলতান ভূঁইয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাবলু, যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল, যুগ্ম আহবায়ক মোঃ রায়হান, মোঃ ইমন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভাইস চেয়ায়ম্যান সেলিমা রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডঃ খন্দকার মাহবুব হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সহ গ্রেফতারকৃত ১৮ দলের সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নচেৎ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এছাড়া সমাবেশে নেতৃবৃন্দ ৫ জানুয়ারীর নির্বাচনে রামগঞ্জে সহিংস ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক ভাবে ১৮ দলের নেতাকর্মী ও সমর্থকদের জড়িয়ে মামলা দায়ের করার তিব্র নিন্দা, প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবী জানান।




