ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-সাংবাদিক লাভলু পেলেন গুণীজন সম্মাননা

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের কবি, সাংবাদিক ও চিকিৎসক হাফিজুর রহমান লাভলু । ১৬ মে শুক্রবার বিকেলে স্বরলিপি পাবলিকেশনের আয়োজনে রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটরিয়ামে ওই গুণীজন সম্মাননা গ্রহণ করেন তিনি। ১৯ মে সোমবার দুপুরে শ্যমলবাংলা২৪ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে কোন সম্মাননা ব্যক্তির কাজকে আরও বেগবান করে। এ প্রাপ্তি আমাকে সামনের দিনে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

Shamol Bangla Ads

আদর্শ সমাজ বিনির্মাণে কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, গবেষক ও বহুভাষাবিদ, দৈনিক দেশ জগত’র প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক ডেসটিনি’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।

স্বরলিপি পাবলিকেশনের সত্যাধিকারী কবি লিপি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছাড়াও উপস্থিত কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তারা আদর্শ সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা করেন।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!