ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়ামিতে মেসির সতীর্থ হচ্ছেন ডি মারিয়া

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

বেনফিকা অধ্যায়ের ইতি টানছেন আনহেল ডি মারিয়া। আগামী মৌসুমে আর্জেন্টাইন এ বিশ্বকাপজয়ীকে পর্তুগিজ ক্লাবটির জার্সিতে দেখা যাবে না। গত শনিবার পর্তুগিজ লিগের শেষ রাউন্ডে ব্রাগার বিপক্ষে জিততে পারেনি বেনফিকা। ১-১ গোলে ম্যাচটি ড্র হওয়ার পরই বেনফিকায় দ্বিতীয় মেয়াদের ইতি টানার ঘোষণা দেন তিনি। তার সম্ভাব্য গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। মেসি-সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ বছর বয়সী এ তারকা বেনফিকা ছাড়ার ঘোষণা দেন। তার ঘোষণায় মিশে ছিল লিগ হাতছাড়া হওয়ার হতাশা, দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ করাটা খুব কষ্টের। এই জার্সিতে এটা ছিল আমার শেষ লিগ ম্যাচ। এ জার্সি পরতে পেরে আমি গর্বিত।

জানা যায়, আগামী রবিবার পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবেন তারা। সে শিরোপাটি জিতে হাসিমুখে বিদায় নিতে চান ডি মারিয়া। আগামী ৩০ জুন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে বেনফিকার। তবে ১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তিনি বেনফিকার হয়ে মাঠে নামবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!