ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রকে গলা টিপে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৪:১৬ অপরাহ্ণ
বাঘায় ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রকে গলা টিপে হত্যা

Hottaরাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহীর বাঘায় ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রকে গলা টিপে হত্যা করেছে দুস্কৃতিকারীরা। নিহত স্কুল ছাত্র ইমন (১১) উপজেলার চক সিংগা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের চাচা সাজদার জানান, এলাকার বাক প্রতিবন্ধী রমজানের দেওয়া সংবাদে রাত সাড়ে ৮ টায় পাঁচ পাড়া ইক্ষুক্রয় কেন্দ্রের পশ্বিমে আজিজ চেয়ারম্যানের পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, হত্যার প্রকৃত রহস্য এখনো জানা যায় নি। তবে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের চাচা সাজদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ,এস,পি (পুঠিয়া সার্কেল) আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বর্তমান হত্যাকান্ডকে কেন্দ করে এলাকায় থমথমে ভাব চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!