শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় যানজট নিরসন ও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালানের চেষ্টা প্রতিরোধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর উপর গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঞা, চেম্বার প্রতিনিধি মো. আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ।

ওইসময় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।




