ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব মা দিবস আজ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতি মায়ের জন্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা প্রকাশের দিন আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজনে।

Shamol Bangla Ads

সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবে। কেউ কেক কিনবে। কেউবা আবার মায়ের পছন্দের উপহার কিনে দেবে। অথবা কেউ রান্না করে খুশি করবে মাকে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ হওয়া উচিত না। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ পরিশোধ করা কোনোকিছু দিয়েই সম্ভব না। তাই মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের কর্তব্য।

মূলত যুক্তরাষ্ট্রে মা দিবস পালনের প্রচলন শুরু হয় আমেরিকান সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হোই নামের এক নারীর হাত ধরে। ১৮৭০ সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় শান্তির প্রত্যাশায় জুলিয়া একটি ঘোষণাপত্র লেখেন। এটি মাদারস ডে প্রোক্লেমেশন নামে পরিচিত ছিল। এ ঘোষণার মধ্যে জুলিয়া রাজনৈতিক স্তরে সমাজ প্রতিষ্ঠায় নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন। এরপর যুদ্ধ শেষে পরিবারহীন অনাথদের সেবায় ও একত্রীকরণে নিয়োজিত হন মার্কিন সমাজকর্মী অ্যান মারিয়া রিভস জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস। এ সময় তারা জুলিয়া ওয়ার্ড ঘোষিত মা দিবস পালন করতে শুরু করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আনা রিভিজ জার্ভিস ১৯০৫ সালের ৫ মে মারা যান। তার মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায় আনা তার মায়ের স্মরণে অনুষ্ঠান করেন। একই বছর মার্কিন কংগ্রেস মা দিবসকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব নাকচ করে। তবে হার মানেননি আনা। তিনি তার চেষ্টা অব্যাহত রাখেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মা দিবস পালিত হতে থাকে। অবশেষে আনার প্রচেষ্টা সফল হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। দিনটিকে সরকারি ছুটি হিসেবেও ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের পরপর বিশ্বের বিভিন্ন দেশেও মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালিত হতে থাকে।

Shamol Bangla Ads

এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে প্রতি বছরের মতো এবার ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৩-২৪’ দেওয়া হবে। আজ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড আয়োজন করা হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

মা দিবস উপলক্ষে আজ নগরীর বিভিন্ন রেস্তোরাঁসহ পোশাকের ব্র্যান্ড মূল্যছাড়ের সুযোগ রেখেছে। যেমন- পিৎজা হাটে নিজের জন্য পিৎজা অর্ডার করলে মায়ের জন্য পিৎজা পাবেন বিনামূল্যে। অফারটি শুধু ডাইন ইনের জন্য প্রযোজ্য।

মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। সেখানে ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম’ আয়োজন করা হয়েছে। হাক্কা ঢাকার বনানী শাখায় ডাইন-ইনে একটির সঙ্গে আরেকটি প্ল্যাটার একদম বিনামূল্যে। ১১, ১২ এবং ১৩ মে এই অফারটি গ্রহণ করা যাবে। ওয়েস্টিন ঢাকায় মা দিবস উপলক্ষে কেকের ওপর ২০ শতাংশ ছাড় থাকছে। এছাড়া ওয়েস্টিন স্পা এবং বিউটি স্যালনেও মিলবে ২০ শতাংশ ছাড়। র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মা দিবস উপলক্ষে ৫০ শতাংশ ছাড় থাকছে বুফে ডিনারে। কেকের ওপুরে থাকছে ২৫ শতাংশ ছাড়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!