ads

শনিবার , ১০ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেন খাবেন ভিটামিন সি যুক্ত খাবার ?

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

ভিটামিন সি, যা অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত, মানবদেহের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান। এটি শরীরের বিভিন্ন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজন। ভিটামিন সি পানিতে দ্রবণীয় এবং তাপের প্রতি সংবেদনশীল, তাই এটি সহজেই নষ্ট হয়ে যেতে পারে। আমাদের দেশে কাঁচা সবজি খাওয়ার অভ্যাস কম থাকায় ভিটামিন সি-এর অভাব দেখা যায়। তাই এর উৎস সম্পর্কে জানা এবং পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা জরুরি।

Shamol Bangla Ads

ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়ায়। ইমিউনিটি সিস্টেম মজবুত থাকলে কোনো রোগ সহজে আপনাকে কাবু করতে পারবে না। এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। ভিটামিন সি ত্বকের ইলাস্টিসিটি বা টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে। চুল পড়ার সমস্যা কমায় । হৃৎপিণ্ডের স্বাস্থ্যের খেয়াল রাখে এই ভিটামিন। এর পাশাপাশি হাড়ের গঠন মজবুত করে এবং হাড়ের ক্ষয়রোধ করতেও সাহায্য করে ভিটামিন সি। চোখের স্বাস্থ্য ভাল রাখার ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভিটামিন সি- র।

লেবু ও অন্যান্য টক ফল ভিটামিন সি-এর অন্যতম প্রধান উৎস যা সকলের ই জানা। এছাড়াও পেয়ারা, আমলকী, ব্রকলি, ক্যাপসিকাম, টমেটো, এবং বিভিন্ন শাকসবজিতেও ভিটামিন সি পাওয়া যায়।

Need Ads
error: কপি হবে না!