শেরপুরের ঝিনাইগাতীতে খোলা বাজারে পেট্রোল বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজারে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় খোলা বাজারে পেট্রোল বিক্রি ও ওজনে কম দেয়া এবং বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ৪ জন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। ময়মনসিংহ বিএসটিআই’র সহযোগিতায় ওই অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও প্রশাসনের অন্যান কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




