চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পরিত্যক্ত অবস্থায় ১২ টি ককটেল ও ২৯টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এসময় ১ রাউন্ড গুলি,৩ টি জিআই পাইপ ও ৩ টি গুলির খোসা জব্দ করা হয়।

সোমবার রাত ১টার দিকে চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চত্ত¡র এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। র্যাব-১২ পাবনা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ২৯ টি পেট্রোল বোমা ও ১২ টি ককটেলসহ ১ রাউন্ড গুলি, ৩ টি জিআই পাইপ ও ৩ টি গুলির খোসা উদ্ধার করে র্যাবের একটি দল।
নাশকতা সৃষ্টির জন্য দুবৃর্ত্তরা ঘটনাস্থলে এগুলো আনতে বা তৈরী করতে পারে বলে ধারণা করছে র্যাব। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




