ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:৫৬ অপরাহ্ণ

Nator_District_Map_Bangladeshসিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নৌকা মার্কায় ভোট দেয়ায় প্রতিপক্ষের হুমকিতে বৃদ্ধ নবীন প্রাং (৭০) অভিমানে মঙ্গলবার সকাল ৯টায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার চক নওগাঁ গ্রামের মৃত মুনছা প্রামানিকের ছেলে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত সিংড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Shamol Bangla Ads

জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ায় প্রতিপক্ষ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে নানা প্রকার হুমকি দেয়। হুমকির পরিপ্রেক্ষিতে তার জীবনের নিরাপত্তার জন্য সিংড়া থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করে। বিষয়টি জানাজানি হলে প্রতিপক্ষরা জিডি তুলে নিতে বলে এবং তাদের হুমকি অব্যাহত রাখে। অভিমানে মঙ্গলবার সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে আতœহত্যা করে নবীন।
নিহত বৃদ্ধের পুত্র বাবলু বলেন, প্রতিপক্ষ বিএনপির লোকজন তার পিতাকে নৌকা মার্কায় ভোট দেয়ায় হুমকি দেয়। নিরাপত্তার জন্য জিডি করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
তাজপুর ইউপি চেয়ারম্যান বলেন, বারবার হুমকি দেওয়ার বিষয়টি আমি জেনেছি।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জিডির সত্যতা স্বীকার করে বলেন, সে সোমবার জিডি করলে পুনরায় তাকে শাসানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!