ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বীনা পানি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুল হক মধু খান (৫০) গতকাল সোমবার দুপুরে তার নিজ বাড়ি বীনা পানি গ্রামে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে…………রাজিউন)। মৃত্যুকালে তিনি, ১স্ত্রী,১মেয়ে ও ১ ছেলেসহ অনেক আত্বীয়-স্বাজন রেখে যান। মঙ্গলবার সকাল ১১ টায় জানাজা শেষে পারিবাড়িক কবর স্থাণে দাফন করা হয়। তার মৃত্যুতে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক সিকদার,শৌলজালিয়া ইউনিয়নের ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন গভীর শোক জানিয়েছেন।




