ads

বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা: হাইওয়ে পুলিশপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া।

Shamol Bangla Ads

২৬ মার্চ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাইওয়ে পুলিশপ্রধান দেলোয়ার হোসেন মিয়া বলেন, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুয়িক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।

Shamol Bangla Ads

যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশপ্রধান বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন। খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতে অনুরোধ জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!