বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহবায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ মার্চ ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে আটক করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ২৭৩ সদস্যের সিলেট জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আক্তার হোসেনকে আহবায়ক করা হয়।




