ads

শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়লেন বর্ষা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজে নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত। নিয়মিত ধর্মীয় আচার-রীতি পালন করেন তিনি, এবং সম্প্রতি মক্কায় গিয়ে ওমরাহ হজ পালন করেছেন। সেখান থেকে ফিরেই এক চমকপ্রদ সিদ্ধান্ত জানান দিলেন বর্ষা।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার, চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বর্ষা ঘোষণা করেন, তিনি অভিনয় ছাড়বেন। তার মতে, কিছু সিনেমা এখনও হাতে রয়েছে, যা শেষ করার পর তিনি আর কোনো নতুন কাজ করবেন না।

অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বর্ষা বলেন, আমি বাস্তববাদী, তাই বাস্তবতাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়, নায়িকাদের জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সিনেমায় ভালো লাগে, আর ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও এই বয়সের পর আর কাজ করা উচিত নয়।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, আমার বড় ছেলের বয়স ১০, আর ছোট ছেলের ৭। কিছু বছরের মধ্যে বড় ছেলের বয়স ১৪-১৫ হয়ে যাবে। তখন যদি সে দেখে মা সিনেমার নায়িকা, তো কী ভাববে? এসব চিন্তা থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে একমত হয়ে, অনন্ত জলিলও বলেন, এখন যেসব নায়িকারা কাজ করছেন, তাদের অনেকের বয়স বর্ষার চেয়ে কম। তবুও, বর্ষা এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বর্ষা, যেখানে তার সহশিল্পী ছিলেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে বিয়ে করেন এবং তাদের সংসারে ২টি পুত্রসন্তান রয়েছে।

Need Ads
error: কপি হবে না!