ads

শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগ ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ

শেরপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান কার্যালয়ে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: হুমায়ুন কবির, মো: শহিদুর রহমান, মো: লুৎফর রহমান এবং উপজেলা ও ট্রেড ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পবিত্র রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে শ্রমিকদের উচিত নিজেদের নৈতিকতা ও কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটানো। রমজান ধৈর্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়, যা শ্রমিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগায়।

Shamol Bangla Ads

তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের জন্য সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে দেশ- জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!