শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনের প্রথম ভাগে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দিন শেষে তাদের উপস্থিতি জেনে বিএনপি-জামায়াত হতাশ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি ৫ জানুয়ারী রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে ভোটগ্রহণ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ওইকথা বলেন।
এসময় তিনি বলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়বে। দিন শেষে বিএনপি-জামায়াত ভোটারদের উপস্থিতি জেনে হতাশ হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রতিহত করতে নানা তৎপরতা অব্যাহত রেখেছে। ভোটকেন্দ্র পোড়ানোর নামে তারা স্কুল পুড়িয়ে দিচ্ছে। তারপরও উৎসাহ নিয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন।




