ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে শনিবার রাতে বিআরটিসি’র একটি বাসে ও নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে আগুন দিয়ে উপজেলা নির্বাচন অফিসে হামলা করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা জানান, এ সময় দুর্বৃত্তরা বিএনপি’র নেতা-কর্মীদের মত শ্লোগান দেয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ একটি গ্রæপ রাতে নির্বাচন অফিসের ভিতরে কাঠে আগুন ধরিয়ে দেয় বলে নিশ্চিত করেন। আওয়ামী লীগ ও ছাত্র লীগ কর্মীরা ঘটনার পর পর লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে।
স্থানীয়রা জানান, খুলনাগামী একটি বিআরটিসির বাস মসজিদ সড়ক এলাকায় দু’দিন ধরে অবস্থান করছিল রাত সাড়ে সাতটায় হঠাৎ করে ওই বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা ছুটে এসে বাজারে মহড়া দিতে থাকে। এসময় উপজেলা চত্ত¡রের নির্বাচন অফিসে ও একটি মটর সাইকেলে আগুন দেয় ওই দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোলা-৩ আসনে বিনা প্রতিদ্ধন্ধিতায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নির্বাচিত হওয়ায় ওই আসনে নির্বাচন হচ্ছে না। কিন্তু তারপরও পরিস্থিতি অশান্ত করছে বিএনপি এমনটাই দাবি করেন উপজেলা আওয়ামী লীগ নেতারা। অপরদিকে ভোলার চকবাজার থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশী চালায় র্যাব ও নৌ-বাহিনীর সদস্যরা। সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়।




