ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজিবি-বিএসএফের সম্মেলনে অগ্রাধিকার পাবে অসম চুক্তি বাতিল আলোচনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

ভারতের সঙ্গে বিগত সময়ে বর্ডারে ৪টি চুক্তিসহ রেললাইন এবং আরও অনেক অসম চুক্তি হয়েছে। ওইসব চুক্তি বাতিল করার জন্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের আলোচনায় অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৯ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনার প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকে ওইসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে কী কী বিষয়ে আলোচনা হবে তা ঠিক করতেই ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা যেকোনোভাবে বন্ধ করতে হবে, এটাই হবে আলোচনা মূল বিষয়। এছাড়া ভারতীয়রা যাতে সীমানা অতিক্রম না করেম, সীমান্তে ১৫০ কিলোমিটারের বাইরে আসতে হলে অনুমতি নিতে হবে সে ব্যাপারেও আলোচনা হবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যে অভিন্ন নদী রয়েছে সেগুলোর সমবণ্টন নিয়ে আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যম যাতে মিথ্যা সংবাদ প্রচার না করে সে বিষয়টিও তোলা হবে বৈঠকে।

Shamol Bangla Ads

সভা শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশের স্বার্থে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেছেন, বর্ডার কিলিংসহ নানা বিষয়ে সীমান্তে অস্থিরতা সৃষ্টি এবং ১৫০ কিলোমিটারের মধ্যে কাঁটাতারের বেড়া না দেয়ার বিষয়ে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের আলোচনায় অগ্রাধিকার থাকবে।

Need Ads
error: কপি হবে না!