ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

‌‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর কালেক্টরেট ব্যাডমিন্টন চত্বরে ওই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পরে টুর্নামেন্টের একক ও দ্বৈত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

ওইসময় জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে পাঁচ উপজেলার ৫টি দল একক ও দ্বৈত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

Need Ads
error: কপি হবে না!