ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ এস এম মাসুদ জামানের বিদায় সংবর্ধনা

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

বদলিজনিত বিদায় উপলক্ষে শেরপুরের যুগ্ম জেলা জজ (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ) এস এম মাসুদ জামানকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিচার বিভাগ। ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় বিদায়ী বিচারকের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মুয়াদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মাহমুদ, হাসান ভুইয়া ও মেহেদী হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই জাহিদ প্রমুখ। ওইসময় অন্যান্য বিচারকগণসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ এস এম মাসুদ জামান শেরপুরে যুগ্ম জেলা জজ-১ হিসেবে দীর্ঘ প্রায় ২ বছরের উর্ধকাল অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে বিচার বিভাগে যোগ দিচ্ছেন। এরপর তিনি একই পদমর্যাদার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কোন জেলায় যোগদান করতে পারেন।

Need Ads
error: কপি হবে না!