ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে শঙ্কায় ভোটাররা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ

Rajshahi_District_Map_Bangladesh-61ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীতে ভোট নিয়ে শঙ্কায় আছেন ভোটাররা। নাশকতার শঙ্কা প্রশাসনও কম করছে না। এর মধ্যে রাজশাহী-৩ আসনে পবার খড়খড়ি, হরিয়ান ও পারিলা ইউনিয়নে এবং অপর আসন-৬ এ বাঘার চরাঞ্চলকে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করছেন। এ কারনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ‘কেন্দ্র সুরক্ষা কমিটি’ তৈরি করেছে প্রশাসন।  তবে শেষ মুহূর্তেও তোড়জোর নেই প্রার্থীদের।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এসএম তুহিনুর আলম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সিদ্ধান্তে জেলা প্রশাসকসহ চারজন অতিরোক্ত জেলা প্রশাসকের (রিটার্নিং অফিসারের দায়িত্বে) সমন্বয়ে ‘কেন্দ্র সুরক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের স্কুলের প্রধান শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং স্থানীয় একজন জনপ্রতিনিধি কমিটিতে নেতৃত্ব দিবেন। এছাড়া সচেতন অরাজনৈতিক ব্যক্তিরাই কমিটির সদস্য হিসেবে দুইটি আসনের মোট ১শ’ ২৮টি ভোট কেন্দ্রে কাজ করবেন। তিনি বলেন, ‘ভোটারদের শঙ্কামুক্ত করে ভোটদানে উৎসাহ দিতে এবং কেন্দ্রের তাৎক্ষনিক খবরাখবর ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এ কমিটি গঠন করা হয়েছে। এদিকে শেষ মুহূর্তেও তেমন জমে ওঠেনি নির্বাচনী মাঠ। প্রথম থেকেই জেলার দুইটি আসনে প্রচার-প্রচারণায় তোড়জোর ছিলনা পাঁচ প্রার্থীর। এমনকি সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক ভোটাররাই এখনো জানেনা কবে নির্বাচন। রাজনৈতিক মতাদর্শের কারনে এবং পছন্দের দল নির্বাচনে অংশ গ্রহন না করায় অনেকে ভোট দিতে যাচ্ছেননা। তবে, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ফ্লাশনিউজকে জানিয়েছেন, ৬০ থেকে ৭০ শতাংশ ভোটার নির্বাচনে অংশগ্রহন করবে বলে তারা ধারনা করছেন।
প্রসঙ্গত, এবার রাজশাহীর ৬টি আসনের মধ্যে মাত্র ২টিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে রাজশাহী- ৩ (পবা, মোহনপুর) আসনে আওয়ামীলীগ মনোনিত নতুন মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আয়েনুদ্দীন, আওয়ামী লীগের সমর্থন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি মেরাজউদ্দিন মোল্লা ও জেলায় জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু লড়বেন। অন্যদিকে রাজশাহীর রাজশাহী- ৬ আসনে সদ্য সাবেক এমপি আওয়ামীলীগের শাহরিয়ার আলমের সাথে লড়বেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক। এবার দুটি আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৬শ’ ৯৮ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!