ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ২৪৪ টি ভোট কেন্দ্র ঝঁকিপূর্ণ চিহ্নিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30ঠাকুরগাঁও প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ২৮৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪৪ টি কেন্দ্র ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সুপার ফয়সল মাহমুদ ও জেলা নির্বাচন অফিসার শুকুর মাহামুদ মিঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঠাকুরগাঁও ১ আসনে ১৬২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৮ টি কেন্দ্র ঝুঁকি পূর্ণ এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১২১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৬ টি কেন্দ্রই ঝুঁকি পূর্ণ। ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী নুরুন নাহার বেগম প্রার্থীতা প্রত্যাহার করায় ওই আসনে আর কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগের  দবিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এবার ঠাকুরগাঁও ১-আসনে ভোটার সংখ্যা ৩লাখ ৬৮ হাজার ৭৭৯ ও ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার ২ লাখ ৬৪ হাজার ৮৮৪ জন ।
নিরাপদে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, কেন্দ্র গুলো সুরক্ষা পাহাড়ার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!