ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বড় ভাইয়ের হাতে মানসিক ভারসাম্যহীন বোন খুন : ভাই আটক

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১১, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ

শেরপুরে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনির হাতে সহোদর মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি (২৭) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১০ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে পিটিয়ে আহত হওয়ার পর ১১ জানুয়ারি শনিবার সকালে জ্যোতি মারা যায়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় শেরপুর সদর থানার পুলিশ ঘাতক জাহাঙ্গীর আলম ওরফে জনিকে আটক করেছে। আটককৃত জাহাঙ্গীর ওরফে জনি সদর উপজেলার তারাকান্দি গ্রামের জনৈক রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বড় ভাই জাহাঙ্গীর আলম ও জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার পরদিন শনিবার সকালে আহত ছোট বোন জ্যোতি বাড়িতে মারা যায়। পরে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেই সাথে ঘাতক ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!