ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিমের অবসরে সতীর্থদের আবেগঘন বার্তা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আরো দুই বছর আগে। মাঝখানে একবার ওয়ানডে ও টেস্ট থেকে বিদায় নিয়েও ফিরে এসেছিলেন। এর পর, খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। শেষমেষ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত। এতেই শেষ হচ্ছে তার দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।

Shamol Bangla Ads

অবসরের ঘোষণার তামিমকে বিভিন্নভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও বিদায় জানিয়েছেন জাতীয় দলে তার সতীর্থরা। অনেকেই জাতীয় দলে তাকে নিয়ে স্মৃতিচারণাও করেছেন। তার সঙ্গে ৮১ ইনিংসে ওপেনিং জুটি গড়া সৌম্য সরকার ফেইসবুকে লিখেছেন, ‘অবসর মানে সবকিছুর শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা। সামনের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’

তার জাতীয় দলের দীর্ঘ দিনের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম লেখেন, ‘তামিম, তোমার অর্জনের জন্য আমি গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ দূত ও বিশ্বমানের ব্যাটার। বিশেষ করে দুবাইয়ে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করার দৃঢ়তা দেশের প্রতি তোমার নিবেদনকে স্মরণ করিয়ে দেয়।’

Shamol Bangla Ads

মাহমুদ উল্লাহ রিয়াদ তামিমের সঙ্গে স্মৃতিচারণা করে বলেন, ‘তোমার সঙ্গে খেলাটা সব সময়ই আনন্দের ছিল। আমাদের একসঙ্গে ব্যাট করার এই শেষ ছবিটি আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম লিখেছেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনার অর্জন ও নেতৃত্বের কারণে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

Need Ads
error: কপি হবে না!