ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ১১, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১১ জানুয়ারি শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে গতকাল শুক্রবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উত্তর গড়কান্দা এলাকার মজিবর রহমানের ছেলে মাসুদ রানা, শিমুলতলা এলাকার সাইদুল হকের ছেলে আব্দুর রহমান, মাইটাল এলাকার মৃত আস্কর আলীর ছেলে গফুর আলী, দক্ষিণ বনকুড়া এলাকার শরীফ উদ্দীনের ছেলে হযরত আলী, নালিতাবাড়ী নিজপাড়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে হাসেম আলী এবং উত্তর কোন্নগর এলাকার মৃত শাজাহান বাদশার ছেলে আব্দুল মান্নান।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

Need Ads
error: কপি হবে না!