তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা জেলার সদর দক্ষিণে যুবলীগ কর্মীর হাতে আওয়ামীলীগ নেতা ও মুরাদনগরে চাঁদা না ওেয়ায় বিএনপি’র এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আ’লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার ও শুক্রবার এ দু’টি খুনের ঘটনা ঘটেছে।
জানা যায়, সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুরে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মেম্বার জানান, বৃহস্পতিবার রাত ৯টায় জগৎপুর গ্রামের সোলেমানের ছেলে স্থানীয় যুবলীগ কর্মী রাসেল ৭/৮জনসহ গ্রামের রাস্তায় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে চালকের কাছ থেকে টাকা ছিনতাই করে। এ সংবাদ পেয়ে ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোট হাড়গিলা গ্রামের মক্রম আলী রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে যুবলীগ কর্মী রাসেলকে বকাবকি করে। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মক্রম আলী নিহত হন।
সত্যতা স্বীকার করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান হত্যাকাণ্ডের বিষয়ে আমরা জেনেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শুক্রবার সাড়ে ৯টায় গকুলনগর গ্রামে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নে চাঁদা না দেওয়ায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আ’লীগ ক্যাডারা। স্থানীয় সূত্র জানায়, জসিম উদ্দিন তার বাড়ির পাশের পুকুরে মাটি ভরাট করছিল। এতে স্থানীয় আ’লীগ নেতা উপজেলা আ’লীগ যুগ্ম-সাধানর সম্পাদক মো: মাসুকুল ইসলাম মাসুক ও উপজেলা অ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কিছু ক্যাডার দিয়ে মাটি ভরাট কাজে বাধা দেয় এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিয়ে ভরাট কাজ চালিয়ে গেলে শুক্রবার সকালে গকুলনগর গ্রামের সামছু মিয়ার ছেলে মহষিন (৩০) সহ ৪ জন সন্ত্রাসী কাজে বাধা দেয়। জসিম চাঁদা না দিয়ে কাজ চালাতে চাইলে সন্ত্রাসীরা জসিমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। গুরুত্বর আহত জসিমকে দেবীদ্বার উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনা সত্যতা স্বীকার করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।




