ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠনের দুই মাস না যেতেই সেই কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজেও এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনও সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এর আগে গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর মাত্র দুই মাসের মাথায় ওই কমিটিও স্থগিত ঘোষণা করা হলো।

Shamol Bangla Ads

এদিকে শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিতের খবর আসার পরপরই রাতে শেরপুর শহরে আনন্দ মিছিল বের করে বিএনপির বেশকিছু নেতাকর্মী।

Need Ads
error: কপি হবে না!