ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ আগস্টের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ : আসিফ নজরুল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

হাসিনা সরকারের আমলে গত বছরের (২০২৩-২০২৪ অর্থবছর) তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ১৮ ডিসেম্বর বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, শেখ হাসিনর পতনের পর দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ শতাংশ। প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকা শক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ তারা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামি ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।

Shamol Bangla Ads

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করবো।

Need Ads
error: কপি হবে না!