ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শিবির কমিটিতে’ পূজা চেরী; মুখ খুললেন শিবির সভাপতি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি কমিটির তালিকার ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে কমিটির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নাম রয়েছে অভিনেত্রী পূজা চেরীর। তবে বিষয়টিকে ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।

Shamol Bangla Ads

১১ ডিসেম্বর বুধবার নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে ওই তথ্য জানিয়েছেন তিনি। ‘ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব’ শিরোনামে দেয়া ওই স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এই সকল অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।’

Need Ads
error: কপি হবে না!