ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ : আরএসএফের প্রতিবেদন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। নিহতের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

Shamol Bangla Ads

খবরে বলা হয়েছে, এবারে বিশ্বজুড়ে যতজন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। আরএসএফ বলছে, চলতি বছর ১৮ জন সাংবাদিকের নিহতের ঘটনার জন্য ইসরায়েলি বাহিনী দায়ী। ১৬ জন সাংবাদিক গাজায় নিহত হয়েছেন এবং দুই জন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এরপরে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান। দেশটিতে ২০২৪ সালে সাতজন সাংবাদিক নিহত হয়েছে। তালিকার এর পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।

Shamol Bangla Ads

এর আগে ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫ জন। এ ছাড়া আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন।

যেসব দেশে সবচেয়ে বেশিজন সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মিয়ানমার এবং ইসরায়েল। চীনে ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন এবং ইসরায়েলে ৪১ সাংবাদিককে বন্দী করা হয়েছে।

এ ছাড়া আরও ৫৫ জন সাংবাদিককে বর্তমানে জিম্মি করে রাখা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে জিম্মি করে রেখেছে ইসলামিক স্টেট (আইএস)। সেইসঙ্গে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!