ads

বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন তারকার গোলে স্বস্তির জয় রিয়ালের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

সম্প্রতি খুব একটা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচটা সহজ ছিল না লস ব্লাঙ্কোদের জন্য। তবে দলের তিন তারকার উজ্বল পারফরম্যান্স স্বস্তির জয় পেয়ে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের গোলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Shamol Bangla Ads

১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে আটালান্টার মাঠে ম্যাচের ১০ মিনিটে চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে বিরতির খানিক আগে পেনাল্টি থেকে গোল করে সমতায় চলে আসে ইতালিয়ান ক্লাব। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতির পর বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ম্যাচের ৫৯ মিনিটে জুড বেলিংহ্যাম দেখান একক ঝলক। তার গোলে ব্যবধা আরও বাড়ে রিয়ালে।

Shamol Bangla Ads

এরপর ৬৫ মিনিটে ব্যবধান আবার কমান আদেমোলা লুকমেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের লিগে ১৮ নম্বরে উঠেছে রিয়াল। পরের রাউন্ডের জন্য প্লে অফ নিশ্চিত করতে থাকতে হবে ২৪ দলের ভেতর।

Need Ads
error: কপি হবে না!