ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ৭, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

‘এসো মিলি লাল সবুজের পতাকায়’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ৭ ডিসেম্বর শনিবার সকালে সেঁজুতি বিদ্যা নিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে বিজয় শোভাযাত্রাটি সেঁজুতি বিদ্যানিকেতন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেঁজুতি অঙ্গনে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মকবুল হোসেন, শিক্ষক এসএম হান্নান প্রমুখ।

পরে সেঁজুতি বিদ্যানিকেতন অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!