শেরপুরের নকলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (সককস) নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। ১ ডিসেম্বর রবিবার নবগঠিত ওই কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

২ বছর মেয়াদী ওই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আব্দুল্লাহ আল মোমেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাদিউর রহমান, উপজেলা বিআরডিবি অফিসের জমশেদ আলী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মজিবর রহমান ও উপজেলা কৃষি অফিসের নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক উপজেলা সাব-রেজিষ্টারের কার্যালয়ের আব্দুর রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রফিকুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আব্দুল আজিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক উপজেলা রিসোর্স সেন্টারের ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক উপজেলা পরিকল্পনা অফিসের লুৎফুন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফজলু্ল হক, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সদর ইউনিয়ন ভূমি অফিসের সুজন মিয়া, সাহিত্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা নির্বাচন অফিসের মো. ইমরান, সহ সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসের মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাহিদুর রহমান, কোষাধ্যক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাবিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ উপজেলা প্রাণিসম্পদ অফিসের এমদাদুল হক, প্রচার সম্পাদক শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ফুয়াদ হাসান ফিরোজ, সহ-প্রচার সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জান্নাতুল নাহার মুনমুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা উপজেলা বিআরডিবি অফিসের নাছিমা খাতুন ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আশরাফিয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের রোশেদা ইয়াছমিন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আফরোজা বেগম, কার্যকরী সদস্য উপজেলা সাব-রেজিষ্টারের কার্যালয়ের নূর নবী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের জহিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসের তাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খন্দকার শরীফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অনামিকা রাণী দেবনাথ, উপজেলা পরিসংখ্যান অফিসের আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশরাফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের আব্দুল মালেক মিয়া ও উপজেলা বিআরডিবি অফিসের মনিরুল ইসলাম।




