ads

বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই জমজ কন্যাশিশুর

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী দুই জমজ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃত শিশুরা হচ্ছে শেরপুর সদরের রাকিবুল ইসলাম রকিবের কন্যা রেজওয়ানা ও রেজবানা। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রেজওয়ানা ও রেজবানা বাবা-মার সাথে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামের নানা আব্দুর রহমান মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশু রেজওয়ানা ও রেজবানা। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন।

Shamol Bangla Ads

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!