ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুরের যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
নভেম্বর ১৪, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ময়মনসিংহ সদরে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া বড়বিলা পুডামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

এ ঘটনায় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাসের কর্মচারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।

Shamol Bangla Ads

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী নাফি-নামিরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Need Ads
error: কপি হবে না!