ads

রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আইনের সঠিক প্রয়োগের জন্যই আইন জানার অনুশীলন দরকার। আইনের যথাযথ অনুশীলন ও অনুসরণ হলে নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত হবে। সমাজ তাতে আলোকিত হবে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

কর্মশালায় আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!