ads

শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পতিত সরকারের দোসররা এখনও সক্রিয় : ড. সামিউল হক ফারুকী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এখনও পতিত সরকারের দোসররা সক্রিয়। জামায়াতকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে। জনগণের সেবক হিসেবে জামায়াতের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতেই হবে। তিনি ৮ নভেম্বর শুক্রবার শহরের বাজিতখিলা আমির আলী অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলন ও শপথগ্রহণ অনুষ্ঠানে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ৩০০ আসনেই নির্বাচন করতে চায় জামায়াত। নির্বাচনের জন্য শেরপুরে তিনটি আসনে জামায়াতের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব সব আসনেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। দায়িত্ব নিয়ে মানুষের আরও কাছাকাছি যেতে হবে। প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, রুকনদের দায়িত্ব হলো সমাজের সব পর্যায়ে খাদেমের ভূমিকা রক্ষা করা। জামায়াতের প্রতি দেশের মানুষের যে আগ্রহ বেড়েছে তা ধরে রাখার দায়িত্ব সবার। আগামী দিনগুলোতে দেশের যেকোনো ভালো কাজে জামায়াতের ভূমিকা থাকতে হবে সর্বাগ্রে।

Shamol Bangla Ads

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য আব্দুল আওয়াল, আব্দুর রহমান আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনে নতুন করে পুনরায় আমির নির্বাচিত হন মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী।

Need Ads
error: কপি হবে না!