মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান সরকারের অধীনে বৃহস্পতিবার ১ জানুয়ারী সকাল ১১টায় শিশু বরণের মাধ্যমে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শেলী বেগমের পরিচালনায় অনুষ্ঠিত শিশুবরণ ও বই বিতরন অনুষ্ঠাণে অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ বলেন, বছরের শুরুতেই শিশুদের মাঝে বই তুলে দেয়া শেখ হাসিনা সরকারের এটি একটি মাইল ফলক সফলতা । এতে শতভাগ শিক্ষা নিশ্চিত সহ শিক্ষার গুণগত মান বাড়বে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ লাল মিয়া, বিদ্যালয়ের শিক্ষক সাবিত্রী রানী কর, ছবি রানী নাহা, মমতাজ সুলতানা হ্যাপী, শামছুন নাহার, কাবেরী ভট্ট্চাার্য্য,মনিকা রানী ধর, ¯িœগ্ধা ভট্টাচার্য্য, শিক্ষার্থীর অভিভাবক মোঃ মোখলিছুর রহমান প্রমুখ।
পরে বিদ্যালয়ের সভাপতি মোঃ খালেদ পারভেজ বখ্শ শিশু ওয়ান শ্রেনী শিশুদের ফুল দিয়ে বরণ করেন পাশাপাশি শিশুসহ অন্যান্য শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দেন ।




