শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মুক্তি সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
মুক্তি সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. হুমায়ুন খানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন বাংলাদেশ বিশেষ শিক্ষা ইনস্টিটিউট, মিরপুরের আর্থিক সহায়তায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।




