ads

শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয়কে ছেড়ে মিরাজকে দলে ভেড়ালো খুলনা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ। খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

Shamol Bangla Ads

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগ নিয়ে সরাসরি চুক্তিতে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। সবকিছু ঠিক থাকলে এই অলরাউন্ডারকেই দেখা যাবে অধিনায়কের দায়িত্ব পালন করতে।

সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মিরাজ। এছাড়া গেল বারের দল থেকে দুই জন ক্রিকেটারকে রিটেইন করেছে খুলনা। স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে রেখে দিয়েছে দলটি। তবে গত আসরে অধিনায়কত্ব করা এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।

Need Ads
error: কপি হবে না!