ads

শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন কমিউনিটি আইকন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

কমিউনিটি গ্রুপ এবং সাধারণ গ্রুপের মধ্যে পার্থক্য ব্যবহারকারীরা যাতে সহজে বুঝতে পারেন, সেজন্য আইওএস ডিভাইসে কমিউনিটি গ্রুপের জন্য নতুন আইকন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

Shamol Bangla Ads

নতুন আপডেটে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপের ঝরঝরে ডিজাইন করা হয়েছে, লে-আউটও এখন অন্যরকম। যার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই কমিউনিটি গ্রুপ চিনতে পারবেন।

হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে এখন কমিউনিটি গ্রুপের ছবির পেছনে নতুন কমিউনিটি আইকন দেখা যাবে। কমিউনিটি আইকনটি সবুজ রংয়ের, এর উপর একটি মেগাফোনের প্রতীক থাকবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব দ্রুত নিজের কমিউনিটি গ্রুপগুলো শনাক্ত করতে পারবেন।

Shamol Bangla Ads

জানা গেছে, কিছু বেটা টেস্টার এরই মধ্যে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে পারছেন। সামনে আরও বেশিসংখ্যক আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। তথ্যসূত্র: ডব্লিউএবেটাইনফো

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!