ads

শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিফ হিট অফিসারের কাজ কী, জানালেন সিটি মেয়র

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

চলমান তীব্র দাবদাহে জনগণকে স্বস্তি দিতে প্রধান সড়কগুলোতে পানি ছিটানোসহ রাজধানীর ৫৪টি ওয়ার্ডে বিনা মূল্যে খাবার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনের পরামর্শে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ২৭ এপ্রিল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠাণ্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

চিফ হিট অফিসারের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দিচ্ছে। হিট অফিসার একজন একক ব্যক্তি। সে তো কাজগুলো বাস্তবায়ন করবে না। সে পরামর্শ দিচ্ছে, কিন্তু কাজগুলো আসলে আমাদের সবাইকে করতে হবে। তার পরামর্শেই জনগণকে স্বস্তি দিতে আমরা এই কাজগুলো করছি।

চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়োগ ও বেতন-ভাতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি দেখছি, কয়েক দিন যাবৎ চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে তা সঠিক নয়। সিটি করপোরেশন থেকে তিনি এক টাকাও পান না। এমনকি সিটি করপোরেশনে তাঁর কোনো বসার ব্যবস্থাও নেই। তাঁর কোনো চেয়ারও কিন্তু নেই।

Shamol Bangla Ads

মূলত হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান (অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। সারা বিশ্বে সাতজন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং তাঁরা সাতজনই নারী।

Need Ads
error: কপি হবে না!