ads

শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৬৬ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ জামালপুর। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা সদর বাজারের মো. খায়রুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া (৩২) ও উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল কাদির (৩২)।

জানা গেছে, র‍্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার চাপাজোড়া এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। সন্ধ্যায় একটি অটোরিকশা চেকপোস্টের সামনে এসে দাঁড়ায়। এ সময় রিক্সাটি তল্লাশী করে ৬৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। পরে মো. রাসেল মিয়া ও অটো চালক আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৬৬ হাজার টাকা। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

র‍্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!