ads

শনিবার , ২০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২০, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করে যাত্রা শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০ এপ্রিল শনিবার সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৫টি দল নিয়ে প্রথমবার শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২/২০২৩। বেলুনের ফেস্টুন উড়িয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। আম্পায়ার হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ডিএসএ সদস্য আব্দুর রশীদ তাপস, সাবেক ক্রিকেটার মামুনুর রশীদ পলাশ, মোতাহারুল শরাফ শিপন, রাকিব, মাসুদসহ বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, রঙিন পোষাক, সাদা বলে ওয়ানডের নিয়মে ৫০ ওভারের প্রতিদিনের খেলায় ৫টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতি খেলায় শেরপুর রেডলাইন বাস সার্ভিসের পক্ষ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে।

Shamol Bangla Ads

এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো-শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা), মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাব (এমসিসি), সবুজসেনা, নাবরুণ সংঘ ও দিগন্ত ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে সাইকা বনাম সবুজসেনা। টস জিতে সাইকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সবুজসেনার কাপ্তান।

Need Ads
error: কপি হবে না!