ads

শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র শেরপুরের উপ-পরিচালক ডা. মো. আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসাহাক আলী।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বিদ্যুৎ, ফিড ব্যবসায়ী শফিকুল ইসলাম, খামারী পান্না বেগম ও রাজিব হাসান প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া। অনুষ্ঠান শেষে খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ফিড ব্যবসায়ী, খামারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!