ads

সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জনের মনোনয়ন দাখিল

রেজাউল করিম বকুল
এপ্রিল ১৫, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

চেয়ারম্যান পদে আ’লীগের ৭, জামায়াত প্রার্থী ১ জন

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ নেতা ও এক জামায়াত নেতাসহ ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১৫ এপ্রিল সোমবার বিকেল ৪টায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওইসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম মোরশেদ আলম।

Shamol Bangla Ads

জানা গেছে, শ্রীবরদীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী আওয়ামী লীগ নেতারা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন ছালেম, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দকার ফারুক আহমেদ ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। অপর প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা মজলিশ সদস্য ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান বাদল।

এছাড়া শ্রীবরদী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আব্দুর রহিম, মো. হাফিজুর রহমান, মো. হাবিবুল্লাহ, মো. ফজলুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. জুবাইদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তুফা, সাদমান সৌমিক মুন, ফরিদ আহম্মেদ নিলু, এবিএম সাইফুল মালেক, মো. আজিজুল হক, জান্নাতুন ইসলাম টুটুল ও মো. শাহজাহান আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. চাম্পা, মোছা. জাহানারা বেগম, মোছা. লিপি বেগম, জেসমিন আক্তার ও মোছা. ফুলমালা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।

Need Ads
error: কপি হবে না!